সিটি সেন্টারের রাস্তার যন্ত্রাংশ চুরির ঘটনায় ধৃত ১

দুর্গাপুরের এনার্জি পার্কের সংলগ্ন রাস্তা নির্মাণের  যন্ত্রাংশের চুরির ঘটনায়  চোরকে ধরলো  দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। রবিবার রাতে চুরির ঘটনা ঘটে। একসপ্তাহের মধ্যে যন্ত্রাংশ উদ্ধার এবং সেইসঙ্গে এক চোর কে গ্রেফতার করে পুলিশ।সিসি টিভির ফুটেজ দেখেই দেখেই অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়।ধৃতের পাণ্ডবেশ্বরের ছোরা গ্রামে বাড়ি।এম এ এম সির পরিত্যক্ত কোয়ার্টারে থাকে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়। ধৃতের নাম তরুণ হাজরা (৩৬), ওরফে রাজা। ধৃতকে আদালতে হাজির করানো হয়।

error: Content is protected !!