প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসব উপলক্ষে দুর্গাপুরের গান্ধী মোড়ে সার্কাস শুরু হলো।একমাস ব্যাপি চলবে এই সার্কাস। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো টারজান সার্কাসের। সার্কাস এর কর্মীরা জানান এখন সরকার বাঘ সিংহ পশুপাখি নিয়ে খেলা দেখাতে দেয় না। ব্যান্ড হয়েছে পশুপাখি নিয়ে খেলা দেখানো।
আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সার্কাস । তবুও জীবিকা নির্বাহের পাশাপাশি এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই তাঁদের নিরন্তন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আসার প্রকাশ করেন দর্শকদের সহযোগিতা ও ভালোবাসা পেলে ভবিষ্যতেও এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে।