DSP কারখানায় দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ঠিকা শ্রমিকের

কর্মরত অবস্থায় এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলো দুর্গাপুর ইস্পাত কারখানায়। শুক্রবার রাতের ঘটনা । শ্রমিক সূত্রে জানা গেছে কারখানার ব্লাস্ট ফার্নেস  কর্মরত অবস্থায় পা পিছলে পড়ে ঝলসে যায়। এরপরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শ্রমিকের নাম শেখ শহিদুল। তিনি আরতি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কারখানায়।মৃত ঠিকা শ্রমিক শেখ শহিদুল এর সহকর্মীরা কারখানায় বিক্ষোভ দেখান। ঘটনার তদন্তের দাবি করেন।

 

error: Content is protected !!