প্রদীপ মজুমদারের নির্বাচনী প্রচার মিছিল যেন জনসমুদ্র

সোমবার বিকেলে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিল দুর্গাপুর স্টিল টাউন শিপে যেন জনসমুদ্রে পরিণত হয়।দুর্গাপুর স্টিল টাউন শিপের মেন হাসপাতাল থেকে চন্ডী দাস দীর্ঘ রাস্তায় দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে শুধু ই কালো মাথা আর শ্লোগান। তৃণমূল কংগ্রেসের জয়ের ধ্বনি।সোমবার বিকেলে দুর্গাপুর পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের এক নির্বাচনী প্রচার মিছিল বের হয়। দলীয় পতাকা শ্লোগান ফ্লেক্স ফেস্টুন নিয়ে প্রচারে তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীরা রাস্তায় নামেন। দলীয় কোন্দল ভুলে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে দুর্গাপুরের সব নেতাকেই মিছিলে হাঁটতে দেখা যায়। প্রচার মিছিল যেন জনসমুদ্র ।এই দেখে আপ্লুত প্রদীপ মজুমদার। তিনি জানান, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবারের  ভোটের আবহে জনসাড়া অনেক বেশি। এই বিপুল জনসমাগম তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন। মানুষের সেবায় কাজ করতে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করার জন্য প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্বের মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

error: Content is protected !!