ফের বিজেপি তে যোগদানের ঘটনা।দুর্গাপুরে ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় বিজেপির প্রচার কর্মসূচিতে শেষে ১১ নম্বর ওয়ার্ডের গল্ফনগরের বাসিন্দা আইনজীবী কৌশিক বসু আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।
বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই-এর হাত থেকে তিনি দলের পতাকা তুলে নেন। কৌশিক বসু জানান, বিজেপির আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির হাত শক্ত করা প্রয়োজন।