নির্বাচন কমিশনের দুই কর্মীকে মারধর, দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও বিজেপির

অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের দুই কর্মী দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়ায় রবিবার সরকারি দেওয়াল লিখন মুছতে গেলে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত হন নির্বাচন কমিশনের ওই দুই কর্মী। স্থানীয় বিজেপি কর্মীঐর প্রতিবাদে কোক ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়  এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন বিজেপি কর্মীরা। সূত্রের খবর পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন কে গ্রেপ্তার করেছে।

error: Content is protected !!