ভোটের মুখে সিপিএমে বড়সড় ভাঙ্গন দুর্গাপুরে। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা কে সম্মান জানাতে এবং পশ্চিম বঙ্গ সরকারে বিভিন্ন প্রকল্পে অনুপ্রাণিত হয়ে বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ১০০সিপিএম কর্মী।দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের বেনাচিতির শালবাগানের ঘটনা ।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্তের কর্মীসভায় প্রায় ১০০ জন সিপিআইএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলবদল কারী দের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এই মুহূর্তে রাজ্যের মানুষ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পাচ্ছে।
তাই মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের অনুপ্রেরণায় আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। দলবদল কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন পুরমাতা দিপালী মন্ডল এবং দুর্গাপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়।
এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতাদের বক্তব্য যারা দলবদল করেছে তাদের সঙ্গে সিপিএমের কোন সম্পর্ক সেভাবে ছিল ই না। তাছাড়া ভোটের আবহে ভোটে হেরে যাবার ভয়ে মানুষ কে ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দিচ্ছে। সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষন ঘড়ুই। তিনি বলেন এইসব আইওয়াশ করা হচ্ছে।লোক দেখানো হচ্ছে কবি দত্ত আসায় সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো মানুষ।
লক্ষন ঘড়ুই কবি দত্তের উদ্দেশ্যে বলেন এডিডিএ চেয়ারম্যান হবার পর মানুষের টি উন্নয়ন করেছেন কবি দত্ত। লক্ষন ঘড়ুই এর দাবি এখন তৃণমূল কংগ্রেস যাই করুক ২৩ শে এপ্রিল ভোট বাক্সে দেখবেন শুধু পদ্মফুল ফুটেছে। মানুষ এই দুর্নীতির সরকারকে আর চায় না।