লক্ষন ঘড়ুইকে প্রচারে জয় বাংলা শ্লোগান এলাকায় উত্তেজনা

দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষন ঘড়ুই প্রচারে গেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দেখে জয় বাংলা শ্লোগান দিতে থাকে।অপরদিকে মিছিলে থাকা বিজেপি কর্মীরাও পাল্টা জয় শ্রী রাম শ্লোগান দিতে থাকে।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।এই ঘটনা টি ঘটেছে শুক্রবার দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুরুলিয়া ডাঙ্গা এলাকায়। বিজেপি প্রার্থী লক্ষন ঘড়ুইএর অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা দিয়ে আমার প্রচার ভন্ডুল করানোর পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে। মানুষ এর জবাব ভোট বাক্সে দেবে।

error: Content is protected !!