বিধান সভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুর্গাপুরে লাগাতার নাকা চেকিং

২৩ শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার বিধান সভার নির্বাচন।তাই শিল্পাঞ্চলে দুর্গাপুরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয়েছে কড়া নাকা চেকিং। পুলিশ এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও‌ এই নাকা চেকিংএ‌ রয়েছে। দুর্গাপুরের বিশেষ করে কোক ওভেন থানা এলাকার ডিভিসি মোড়, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন পচা খাল এলাকা এবং দুর্গাপুর থানা এলাকার সবুজ নগর সহ বিভিন্ন জায়গার‌ রাস্তায় তল্লাশি অভিযান চলছে। রাস্তায় চলমান গাড়ি থামিয়ে পুলিশ চারচাকা গাড়ির ডিকি খুলে খুঁটিয়ে তল্লাশি করছে। কোথায় কিসের জন্য যাওয়া হচ্ছে চালক ও যাত্রীদের জিজ্ঞাসা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর এই নাকা চেকিং চলবে বিধান সভা নির্বাচন পর্যন্ত।

error: Content is protected !!