গরম পড়তেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘ দিন ধরে পানীয় জলের সরবরাহ তলানিতে ঠেকেছে দুর্গাপুরের সগড়ভাঙ্গা এলাকায়। তীব্র পানীয় জলের সংকট চলছে।
সমস্যা সমাধানের কোন প্রশাসনিক আশ্বাস না পেয়ে শুক্রবার সকালে সগড়ভাঙার পাম্পিং স্টেশন জড়ো হয়ে মাঝের মোড় এলাকা পথ অবরোধ করেন স্থানীয় মানুষ। বিক্ষোভ দেখান । বেশকিছু ক্ষন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ এর আশ্বাসে অবরোধ তুলে দেওয়া হয়।