দেওয়ালে সারি সারি বিভিন্ন সরকারি প্রকল্পের আঁকা ছবি।এই রকম একটি প্রকল্পে মুখ্যমন্ত্রীর মুখের ছবিতে গোবর লেপে দেয় দুষ্কৃতীরা।দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার ঘটনা।
এই ঘটনার পর শুক্রবার সকালে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন।ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। কবি দত্ত নিজে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর ছবির উপর লেপা গোবর হাত দিয়ে পরিষ্কার করেন।।কবি দত্ত এই ঘটনার প্রতিবাদ করেন। তিনি বলেন এটা দুর্গাপুরের সংস্কৃতি হতে পারে না। মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত। জননেত্রী।সকলের জন্য তিনি কাজ করছেন। এইভাবে নোংরামি করা ঠিক হয়নি। এর জেরে প্রবল উত্তেজনা এবং বড় রকম অশান্তি যাতে না ঘটে এলাকায় কৌশলী কবি দত্ত দলীয় কর্মীদের বলেন এই ভোট আবহে এলাকায় আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের শান্ত থাকতে বলেন। দলীয় কর্মীদের এই ঘটনার জেরে ফের কোন হটকারিতা না করা বা বিরোধী দুষ্কৃতিদের ফাঁদে পা না দেবার অনুরোধ করেন কবি দত্ত। এইভাবে পরিস্থিতি শান্ত করতে দেখা যায় শাসক দলের প্রার্থীকে।
এদিকে এই ঘটনাকে বিজেপি প্রার্থী লক্ষন ঘড়ুই এটি তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করেন।