শনিবার প্রথম পর্যায়ে ভোটার তালিকা প্রকাশ হবে ,শুক্রবার তাই সর্বদলীয় বৈঠক হলো দুর্গাপুরে

২৮শে ফেব্রুয়ারি শনিবার প্রথম ভোটার লিস্ট প্রকাশ হতে চলেছে।  ভোটার তালিকা প্রকাশ এর আগে এই রাজ্যের সর্বত্র সর্বদলীয় বৈঠক করলো প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার দুর্গাপুরের এডিএম দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে এক সর্বদলীয় বৈঠক করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পক্ষ থেকে জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার  সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় , সিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু প্রমূখ। তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”বহু মানুষের নাম বাদ যাবে। তাদের সমস্যার মুখে পড়তে হবে। তবে আমাদের কোন চাপের বিষয় নেই। মানুষের আবেগে আছে মা মাটি মানুষ।”অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে একজন বাবার চল্লিশটা ছেলে কোথাও দেখা যাচ্ছে বয়সে পার্থক্য মাত্র ৩, ৪ মাসের। সেই জন্য এখন আদালতকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে।”দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের বলেন আগামীকাল শনিবার প্রথম পর্যায়ে ভোটার তালিকা প্রকাশ হবে। মহকুমা কার্যালয় ডিএমসি এবং বুথে বুথে এক কপি করে ভোটার তালিকা দেওয়া হবে। নুতন ১৮ বছর বয়সীদের নাম পরবর্তী সময়ে তুলতে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।এবং যাদের নাম থাকবে না তাদের ফের নাম তোলার কাজ  ইলেকশন কমিশনের পরবর্তী নির্দেশ মেনে করতে হবে বলে জানিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস।সুমন বাবু সকল ভোটারদের আগামীকাল শনিবার প্রথম পর্যায়ে ভোটার তালিকা প্রকাশ দেখার জন্য অনুরোধ করেন।

error: Content is protected !!