দুর্গাপুরের আরাধনা কালচারাল একাডেমির উদ্যোগে দক্ষিণবঙ্গ স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি ফেস্টিভালের শুভ সূচনা হল শুক্রবার।
সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে এই ফেস্টিভালের উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত সহ প্রশাসনিক আধিকারিক, চিকিৎসক, শিক্ষাবিদ এবং সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।মেলা চলবে ১লা মার্চ পর্যন্ত।উদ্যোক্তারা চান স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং সংস্কৃতির মাধ্যমে সামাজিক সংযোগ আরও মজবুত হবে এই ফেস্টিভালের মাধ্যমে।এই বছর নবম বর্ষে পদার্পণ করলো এই ফেস্টিভাল। দর্শকদের মন জয় করতে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলা প্রাঙ্গণে।