উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শেষ হলো। শুরু হয়েছিল ১২ মার্চ। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হলো। আজকের পরিক্ষার বিষয় ছিল পরিবেশ বিজ্ঞান।
সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল প্রশাসনের কড়া নজরদারি, যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মুখে দেখা যায় স্বস্তির হাসি।বাড়ি যাবার আগে দুর্গাপুরের এম এ এম সির মর্ডান হাই স্কুল চত্ত্বরে আবীর খেলায় মেতে ওঠে অনেক পরিক্ষার্থী।