সিটি সেন্টারের বন্ধন ব্যাঙ্কের এক মহিলাকর্মী দুর্গাপুর স্টেশন রোড থেকে ফিল্ড এর কাজ সেরে স্কুটি করে বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজের ব্রাঞ্চে ফিরছিলেন।
পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে কাছাকাছি এলাকায় তিন যুবক মহিলা কে আটকে তার মোবাইলটি কেড়ে নিয়ে চম্পট দেয়। এই খবর এলে থানার ওসি বিজয় দলপতির কাছে গেলে কয়েক ঘন্টার মধ্যেই ওসির তৎপরতায় কোক ওভেন থানার পুলিশ পিয়ালা গ্রাম থেকে তিন যুবককে গ্রেফতার করে সেই সঙ্গে উদ্ধার করে মোবাইল টি।ধৃতরা হলো রিজু বাউরি(২৮), সমীর বাউরি(২৭)ও বাপ্পা বাউরি(৩০)।মহিলা কোক ওভেন থানার পুলিশ কে কৃতজ্ঞতা জানান।