MAMC গেস্ট হাউসে UPSC কোচিং সেন্টার এবং ওল্ড এজ হোম

আসানসোলে–দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে তৈরি করা হলো একটি ওল্ড এজ হোম এবং UPSC কোচিং সেন্টার।আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-কে এই বিষয়ে বিশেষ সহায়তা করছছ জয় বালাজি ইন্ডাস্ট্রিজ। এম এ এম সির বন্ধ গেস্ট হাউস টিকে কে এই প্রকল্প করার জন্য বেছে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই সেন্টার থেকে  বিশেষজ্ঞদের কোচিং নিয়ে সফল হবে UPSC পরিক্ষার্থীরা এই লক্ষ্যে ই এই কোচিং সেন্টার তৈরির উদ্যোগ বলে জানা গেছে এডিডিএ সূত্রে।এই কোচিং সেন্টার এবং ওল্ড এজ হোম টির উদ্ধোধন করেন এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম-এর চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ ইসলাম, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন দত্ত, জয় বালাজি ইন্ডাস্ট্রির কর্ণধার গৌরব জিজোডিয়া, পর্ষদের সিইও অদিতি চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

error: Content is protected !!