রাজ্য বার কাউন্সিল নির্বাচনের প্রচারে আইন মন্ত্রী দুর্গাপুর বার এসোসিয়েশনে

৯ও ১০ মার্চ নির্বাচন।রাজ্য বার কাউন্সিল নির্বাচনের  দুর্গাপুর আদালতের বার এসোসিয়েশনের কক্ষে রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রচার সারেন। সেই উপলক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী এবং তৃণমূলপন্থী প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হচ্ছে। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণেই তিনি এই কর্মসূচিতে অংশ নেন বলে জানান। মন্ত্রী আরও বলেন, বার কাউন্সিল নির্বাচন শুধু একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, এটি আইনজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন তিনি দুর্গাপুর মহকুমার নতুন আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গা সংক্রান্ত সমস্যার বিষয়টি উল্লেখ করেন এবং  নুতন আদালত ভবনটি দ্রুত শুরু করার বিষয়ে প্রয়োজনীয় বিষয় দেখার আশ্বাস দেন এদিন।

 

error: Content is protected !!