দুর্গাপুরের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন গত বারের দুর্গাপুর পূর্ব আসনের বিধায়ক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী প্রদীপ মজুমদার।
দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন গতবারের দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষন ঘড়ুই।
দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী হলেন প্রভাত সাঁই। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন চন্দ্রশেখর বন্দোপাধ্যায় এবং বামফ্রন্টের প্রার্থী হলেন শ্রীমন্ত চ্যাটার্জি।
প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচন কমিশনের বিধি মেনে প্রচার শুরু করে দিয়েছেন।