ডিপিএল এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়।সেই খবর শুনে বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় পরিদর্শন করেন দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত।
রেলওয়ে ব্রিজের উপর কর্মরত আধিকারিকদের সঙ্গে কথা বলেন।ডিপিএলের পাইপলাইনের কাজ চলার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছিল বলে জানান কর্তব্য আধিকারিকরা। এলাকায় পানীয় জলের সংকট মেটাতে কিকি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই খবর নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত।
পরে উপস্থিত সাংবাদিকদের জানান দ্রুত স্বাভাবিক হয়ে যাবে পানীয় জলের সরবরাহ সেই আশ্বাস দিয়েছেন কর্তব্যরত আধিকারিকরা বলে জানান কবি দত্ত।
এদিন ৩৭ নং ৩৮ নং ওয়ার্ড অঙ্গদপুর অর্জুন পুর রাতুড়িয়া এলাকায় ভোট প্রচার সারেন দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী।