আসন্ন বিধান সভা ভোটে এবার দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। চন্দ্রশেখর বন্দোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর।
লড়াকু নেতা। চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মন্ত্রী প্রদীপ মজুমদার। তাই একদম সময় নষ্ট না করে জোরকদমে জনসংযোগ শুরু করেছেন দিয়েছেন চন্দ্রশেখর। বৃহস্পতিবার গোপালপুরের উত্তরপাড়ায় গোটা এলাকায় প্রচার সারেন চন্দ্রশেখর। পুরানো বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার পারছেন বলে সূত্রের খবর। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোট প্রার্থনা করে দুর্নীতি মুক্ত স্বচ্ছ সরকার গড়ার আশ্বাস দেন বলে জানা গেছে।