বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরে পশ্চিম বিধান সভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত দলীয় কর্মীদের নিয়ে এক কর্মী সভা করেন দুর্গাপুর নগর নিগমের ১৩ নং ওয়ার্ড এর মেন গেট এলাকায়।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তকে ‘কাজের মানুষ’ এই আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা স্থানীয় মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরা হয়।
মেনগেট এলাকায় দলীয় প্রার্থী কবি দত্ত কে নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
প্রচারে সভায় যোগদানে স্থানীয় মানুষের ঢল নামে।কবি দত্ত তার ভাষনে দুর্গাপুরের উন্নয়নে তার প্রচেষ্টা যে জারি থাকবে তার আশ্বাস দেন।