দুর্গাপুরের প্রান্তিকায় ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে।
দলীয় কর্মীদের দাবি, দ্বিতীয় তলা থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কিক দলীয় কর্মীরা খবর দেয় দলীয় কর্মীদের এবং দমকল বাহিনী কে। দ্বিতীয় তলার একটি ঘরে বিপুল পরিমাণ দলীয় পতাকা, ফেস্টুন ও অন্যান্য সামগ্রী মজুত ছিল—সেগুলি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।