আসানসোল ও দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় আসানসোল আদালত ও দুর্গাপুর মহকুমা আদালতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আদালতের বিচারকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইনজীবী ও সাধারণ মানুষকে দ্রুত আদালত ভবন থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন বলে সূত্রের খবর। বিশাল পুলিশ বাহিনী এবং বোম্ব স্কোয়াড আদালত ভবন টিকে সম্পূর্ণ ফাঁকা করে জোর তল্লাশি শুরু হয়। খবর পাওয়া জানা গেছে বোম্ব স্কোয়াড জোর তল্লাশি অভিযান চালাচ্ছে গোটা আদালত ভবন জুড়ে।