বিজেপি এবং বিএম এস কর্মীরা ডিভিসির দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল।
এই কর্মসূচিকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় সোমবার সকালে। অভিযোগ, একশ্রেণীর দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং কারখানায় নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে।
পশ্চিম বর্ধমান জেলার বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে আন্দোলন চলে সোমবার। সুমন্ত মন্ডলের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত রয়েছে এইসব দুর্নীতিগ্রস্ত ডিভিসি আধিকারিকদের। গ্রামের ছেলেদের কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। কেবলমাত্র ডিভিসি আধিকারিকরা তৃণমূল কংগ্রেস কর্মীদের সাহায্য করছে বলে অভিযোগ সুমন্ত বাবুর।