দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গাল এর মিলন পল্লীতে কেন্দ্রীয় সরকারের সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল। এই প্রকল্পের অধীনে মোট ৭০০০ ব্যক্তিকে নিজের বিধানসভায় সাহায্য করা হচ্ছে বলে জানালেন পশ্চিমের বিধায়ক লক্ষন ঘোড়ুই।
মোট ৭টি আইটেম তিনি বিধায়ক কোটার মাধ্যমে নিয়ে এসেছেন, তা বিতরন করা হচ্ছে ষাটোর্ধ প্রবীন নাগরিগদের। মোট ২৭ টি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই সামগ্রী তুলে দেবেন বলে জানান বিধায়ক। বিজেপির এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
তিনি বলেন বিজেপি বিজেপি বিধায়কে এলাকায় সারা বছর দেখা যায় না। মানুষের মন পেতে ভোটের মুখে এইসব করে নাটক করছে।