দুর্গাপুরে মাছ ভাতে বাঙালি উৎসবে পরিবার পিছু ১০০টাকায় ভরপেট ১৬ পদের মাছ ভাত

দুর্গাপুরে পাঁচ বছরে পদার্পণ মাছে ভাতে বাঙালি উৎসব। প্রতি বছর অনুষ্ঠিত হয়  “মাছে ভাতে বাঙালি” উৎসব। দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন বাঙালির প্রিয় মাছের প্রতি আকর্ষণ ধরে রাখতে এই উৎসবের আয়োজন করে প্রতিবছর। স্টিল টাউন শিপের রবীন্দ্রভবন প্রাঙ্গণে  বাঙালির প্রিয় খাবার মাছ ভাত নিয়ে রকমারি আয়োজন করা হয়।জানা গেছে পরিবার পিছু ভরপেট খাওয়ার জন্য জন্য  ১০০ টাকা মাত্র প্রবেশ মূল্য। ষোলো রকমের মাছের পদ ছিল এই উৎসবের মূল আকর্ষণ।এই মাছে ভাতে বাঙালি উৎসব কে কেন্দ্র করে গোটা এলাকায় রবিবার খুশির আমেজ তৈরি হয়।

 

 

error: Content is protected !!