ভোটের মুখে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙ্গন। দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগদি পাড়ায় ২৫০ জন তৃনমূল কংগ্রেস কর্মী বিজেপি তে যোগদান করলো।
শনিবার রাতে শ্যামা সংঘ ক্লাবে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন ২৫০ জন তৃনমূল কংগ্রেস কর্মী।দলবদলের পর তাদের দাবি, তৃণমূল থেকে তাঁরা কোনও সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না বলেই দলবদলের সিদ্ধান্ত নিলেন।
তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুনীল চ্যাটার্জির এই প্রসঙ্গে দাবি এরা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পেতেন তবে দলবদলকারীরা কেউই তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন না, ওরা বরাবরই বিজেপি ও সিপিএমের কর্মী ছিলেন।