দুর্গাপুরের বুকে ফের আরেকটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা চালু হলো শনিবার থেকে।
দুর্গাপুরের পলাশডিহাতে কার্ডিয়াক, স্ত্রীরোগ এবং শিশুদের চিকিৎসার অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা জন্য উদ্বোধন হলো একটি বেসরকারি হাসপাতাল।
হাসপাতালটির উদ্ধোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার , পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুরের প্রায় সমস্ত প্রশাসনিক কর্তারা। এই হাসপাতালে স্বল্প ব্যয়ে সুচিকিৎসার আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষে থেকে উপস্থিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয় স্যানাল এবং বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ঝিলাম মুখার্জি।