পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন মন্দির ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে শনিবার সন্ধ্যায় হাই মাস্ট লাইট স্থাপনের সূচনা হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে এই এই হাই মাস্ট লাইট স্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই হাই মাস্ট লাইট স্থাপনের সমস্ত ব্যয় ভার বহন করছে। জানা গেছে মোট ৫৯০৯৯০টাকা বাজেটে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই হাই মাস্ট লাইট স্থাপন করছে।হাই মাস্ট লাইটে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবে দুর্গাপুর নগর নিগম।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল
দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন এর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডঃ সুশীল ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় ও ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের প্রধান সেবায়েত সাধন কুমার রায় সেই সঙ্গে উপস্থিত ছিলেন মন্দিরে আগত অসংখ্য ভক্ত।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সবসময় মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজ করে। ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় ভক্তদের সুবিধার জন্য এডিডিএ একটি হাই মাস্ট লাইট স্থাপনের পরিকল্পনা করে।আজ সেই হাই মাস্ট লাইট স্থাপনের সূচনা করা হলো। এই হাই মাস্ট লাইট স্থাপন প্রসঙ্গ টেনে এবং দুর্গাপুরের বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কাজের অগ্রগতির জন্য মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের ভূয়েশী প্রশংসা করেন এদিন।
ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে আগত ভক্তদের সুবিধার জন্য এডিডিএ ও দুর্গাপুর নগর নিগম যৌথ উদ্যোগে হাই মাস্ট লাইট স্থাপনের জন্য মন্দিরের প্রধান সেবায়েত সাধন কুমার রায় মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত
এবং দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ার পার্সন অনিন্দিতা মুখার্জি,ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব সহ এডিডিএ এবং ডিএমসির প্রশাসনিক সকলকে ধন্যবাদ জানান।